তানজিম তানিম

মাদক নয়, পৃথিবী যেন বইয়ে আসক্ত হয়

তানজিম তানিম একজন বাংলাদেশি ঔপন্যাসিক। তিনি একাধারে একজন সাহিত্যিক, ব্যাংকার ও গবেষক। পাঠকদের ভালোবাসায় সমৃদ্ধ এই লেখক মনে করেন-
“মাদক নয়, একদিন বইয়ের নেশায় আসক্ত হবে পৃথিবী।”

পাঠকের ভালোবাসা আমার কাছে সব না হলেও তুচ্ছ নয়

পাঠকের ভালোবাসা আমার কাছে সব নয়, আবার সেই ভালোবাসা আমি উপেক্ষাও করতে পারি না।
আমি চাই আমি না থাকলেও আমার লেখার পাঠক থাকুক। তাই পাঠকের ভালোবাসা আমি ফিরিয়ে দেই না এবং পুরস্কারও। তবে সেসব পেতে গিয়ে আত্মমর্যাদা বিসর্জন দেওয়াও আমার ধাতে নেই।

প্রকাশিত বই
0
পুরষ্কার ও স্বীকৃতি
0 +
সন্তুষ্ট পাঠক
0 +

একজন লেখকের আত্মকথা

মানুষের ইতিবাচকতা একটি সুন্দর পৃথিবীর জন্য যথেষ্ট। সবাইকে সৃষ্টিকর্তা ভাষা দেননি, যাদেরকে দিয়েছেন তাদের মধ্যেও সবাইকে সুন্দর ভাষা দেননি। আবার সবাইকে সৃষ্টিকর্তা মন দেননি, যাদেরকে দিয়েছেন তাদের সবাইকে সুন্দর মন দেননি। যাদেরকে তিনি একটি সুন্দর মন ও মুখে সুন্দর ভাষা দিয়েছেন তারা সবাই ভাগ্যবান। আমার মতোই।
সৃষ্টিকর্তা আমাকে দুঃখীর ভাষা বর্ণনা করার সামর্থ্য দিয়েছেন, সুখ বর্ণনা করার দক্ষতা দিয়েছেন। আমি সুখ-দুঃখের গল্প বুনতে আনন্দ পাই। সবাই মানুষকে হাসাতে পারে না, সবাই কাঁদাতেও পারে না। যারা পারে তারা কেন মানুষের দুঃখ নিবারণের কারণ হবে না? সুখের কারণ হবে না?
আমার ভাষা সরল। সাধারণ মানুষের ভাষা। আমি ছোটোবাক্যে লিখলেও পাঠকের ভাবনার জায়গা রাখি। আমি মনে করি সাহিত্য পড়ার সাথে সাথে অনুভব করারও বিষয়। গল্পে পাঠককে ভাবার স্বাধীনতা দেওয়ার পক্ষে আমি। আমি বিশ্বাস করি বই ধীরে পড়া উচিত।‌ তাহলে রস আস্বাদন সম্পূর্ণরূপে ও সূচারুরূপে হয়।
আমি, তানজিম তানিম চাই পৃথিবীর সমস্ত অস্ত্র ধ্বংস হোক।
আমি চাই না লেখকের গল্পের ভালোবাসায় বুঁদ হয়ে থাক পৃথিবী। আমি চাই বাস্তব গল্পের চেয়েও সুন্দর হোক।
তৎপূর্ব লিখে যেতে চাই। যেদিন অনাচার বন্ধ হবে সেদিন আমার লেখনীও বন্ধ হবে।

“আমি হয়তো পৃথিবী বদলাতে পারব না, তবে আমি মানুষের মানসিকতা বদলাতে পারব। মানুষ বদলালেই পৃথিবী বদলাবে।”

তানজিম তানিম

জনপ্রিয় বই সমূহ

তানজিম তানিম

তানজিম তানিম একজন বাংলাদেশি ঔপন্যাসিক। তিনি একাধারে একজন সাহিত্যিক, ব্যাংকার ও গবেষক। পাঠকদের ভালোবাসায় সমৃদ্ধ এই লেখক মনে করেন-
“মাদক নয়, মানুষ যেন বইয়ে আসক্ত হয়।”

ফ্ল্যাট- A3, বাড়ি-২৬, রোড-১০/এ, সেক্টর-১০, উত্তরা, ঢাকা-১২৩০

tanjimtanim@gmail.com

© Designed & Developed by Thinkspire Studio