তানজিম তানিম

লেখকের সম্পর্কে

তানজিম তানিম, পুরো নাম মুহাম্মদ তানজিমূল ইসলাম- একাধারে কবি, ঔপন্যাসিক, ব্যাংকার ও গবেষক

তানজিম তানিম, পুরো নাম মুহাম্মদ তানজিমূল ইসলাম- একাধারে একজন কবি, ঔপন্যাসিক, ব্যাংকার ও গবেষক।

গাজীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।
তানজিম তনিমের বাবা মোহাম্মদ জসিম উদ্দিন একজন শিক্ষক। মা দিলারা পারভীন আক্তার কিছুদিন শিক্ষকতা করলেও পরবর্তীতে মন দেন সংসার ধর্মে।
জসিম-দিলারা দম্পতির দুই সন্তানের মধ্যে তানজিম বড়ো। তার ছোটো ভাই তাফহীমূল ইসলাম বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
তানজিম তানিমের সংস্কৃতি চর্চার শুরু শৈশবেই তার মায়ের হাত ধরে। তার মা একজন সংস্কৃতিমনা সম্ভ্রান্ত নারী। তাছাড়া তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে দুর্বল হওয়াও তার মায়ের তাকে সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার অন্যতম কারণ। তবে শিল্পক্ষেত্রে স্কুলজীবন থেকেই পুরস্কারের ঝুলি তার সমৃদ্ধ।
তানজিম তানিমের শৈশব ও প্রাথমিক শিক্ষাজীবন কেটেছে গাজীপুরে। প্রাথমিকে বৃত্তি পাওয়া এই লেখক রাজধানীর উত্তরা হাই স্কুল থেকে জিপিএ-৫ নিয়ে মাধ্যমিক ও বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত ও পদার্থবিজ্ঞান এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিতে পড়ার সুযোগ পান। তবে তিনি কৃষিবিদ হওয়ার পথেই হাঁটেন। কৃষিতে স্নাতক তানজিম তানিম এমবিএ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে।
তানজিম তানিমের লেখালিখি যে কবে শুরু তা তিনি মনে করতে পারেন না। তবে স্কুল-কলেজের বিভিন্ন ম্যাগাজিনে তার লেখা ছাপা হতো। বিশ্ববিদ্যালয়ে মঞ্চনাটক লেখা ও নির্দেশনা দেওয়া শুরু করেন। কৈশোরের ডায়েরিগুলো এখনো সযত্নে আগলে রেখেছেন। সেখানে কত কত গল্প-কবিতা আর গান! তাতে বোঝা যায় সংস্কৃতি চর্চার মতো তানজিম তানিমের লেখালিখির হাতে খড়িও বোধহয় শৈশবেই। ভালো ছবি আঁকেন।
বই পড়তে ভালোবাসেন। সায়েন্স ফিকশন, ডিটেকটিভ পড়তে অধিক ভালোবাসেন। প্রিয় লেখক হুমায়ূন আহমেদ ও শার্লক হোমস।
মলাটবন্দি প্রথম বই মেঘকুটির। ২০১৬ সালে লেখা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের বইমেলায়। তারপর একে একে প্রকাশিত হয়েছে কাঁকন, তক্ষক, মুয়াযযিন ও রুম নম্বর ১০১ এর মতো পাঠকের মনে স্থান করে নেওয়া বই।
তানজিম তানিম ২০১৬ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০২০ সালে মুখ্য কর্মকর্তা ও ২০২৪ সালে উর্ধ্বতন মুখ্য কর্মকর্তা পদে পদোন্নতি লাভ করেন। তিনি এপর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের তিনটি শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে তানজিম তানিমের নয়টি গবেষণা প্রবন্ধ রয়েছে। তিনি মাঝেমধ্যে বিভিন্ন পত্রিকায় কলাম লিখেন।
শিশু তানজিম তানিমের মতো তরুণ তানজিম তানিমেরও পুরস্কারের ঝুলি সমৃদ্ধ। তার লেখা বেশিরভাগ বই উপন্যাস হলেও অনেকেই তাকে কবি বলে ডাকেন।
ব্যক্তিজীবনে তানজিম তানিম বিবাহিত ও এক সন্তানের জনক। তার স্ত্রী শাহরিনা রফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। তার সন্তানের নাম আহমাদ আফফান তাইফ।

অর্জন সমূহ

বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তানজিম তানিম অর্জন করেছেন বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা। তাঁর প্রাপ্তির ঝুলিতে রয়েছে বহু কৃতিত্ব ও স্বীকৃতি।

শব্দকথা সাহিত্য পুরস্কার

মাদার তেরেসা পুরস্কার

একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার গ্রহণকালে

জাগ্রত তারুণ্য কর্তৃক প্রদানকৃত সম্মাননা স্মারক

পুরস্কারের একাংশ

তানজিম তানিম

তানজিম তানিম একজন বাংলাদেশি ঔপন্যাসিক। তিনি একাধারে একজন সাহিত্যিক, ব্যাংকার ও গবেষক। পাঠকদের ভালোবাসায় সমৃদ্ধ এই লেখক মনে করেন-
“মাদক নয়, মানুষ যেন বইয়ে আসক্ত হয়।”

ফ্ল্যাট- A3, বাড়ি-২৬, রোড-১০/এ, সেক্টর-১০, উত্তরা, ঢাকা-১২৩০

tanjimtanim@gmail.com

© Designed & Developed by Thinkspire Studio